বিশিষ্ট ব্যবসায়ী সজীব সরকার এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
ডেস্ক: doyel tv দোয়েল টিভি
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সজীব সরকার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে সজীব সরকার তার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দীর্ঘদিনের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা এবং হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে গারো পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দাবিও তিনি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।
সজীব সরকার বলেন, “আমাদের এলাকার সাধারণ মানুষ অনেক আশাবাদী। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন এবং সজীব সরকারের সামাজিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
উল্লেখ্য, সজীব সরকার দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই সৌজন্য সাক্ষাৎকে এলাকাবাসী ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
Leave a Reply