1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সৌজন্য সাক্ষাৎ করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী 

জামালপুরের ছেলে জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ ছাত্র আটক

  • প্রকাশের সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২ পাঠিত হয়েছে

জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ ছাত্র আটক

 

নিউজ ডেস্ক:

 

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে হল প্রভোস্ট ও হল সংসদের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। অভিযানে শিক্ষার্থীর টেবিলের লকার থেকে ৯ বোতল এবং খাটের নিচ থেকে আরও ১১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি রয়েছে।

অভিযুক্ত ফজলে আজওয়াদ সরকার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জুয়েলের ছেলে। তার মা দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি। জানা যায়, তিনি আগে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে অংশ নিলেও পরবর্তীতে নিজেকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন এবং জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে মীর মশাররফ হোসেন হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষার্থী অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় তিনি সহজেই ভারত থেকে আসা বিদেশি মদ সংগ্রহ করে ক্যাম্পাসে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, মদগুলো নিজের ব্যবহারের জন্য এবং বন্ধুদের দেওয়ার উদ্দেশ্যে এনেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট