জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী মিল্লাতের মনোনয়নপত্র জমা উপলক্ষে দোয়া মাহফিল
ডেস্ক doyel tv দোয়েল টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র জমা প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দেওয়ানগঞ্জ উপজেলায় প্রার্থীর নিজ বাসভবনে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল শেষে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে তার ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন শোভন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
Leave a Reply