1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়বেন লিটন মিয়া

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ পাঠিত হয়েছে

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়বেন লিটন মিয়া

 

নিজস্ব প্রতিবেদক | জামালপুর

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব লিটন মিয়া। তিনি যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি।

আজ রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন লিটন মিয়া। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন গ্রহণের পর লিটন মিয়া বলেন, “আমি রাজনীতিতে এসেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সেবার মানসিকতা নিয়ে। নির্বাচিত হলে জামালপুর-৩ আসনের মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, লিটন মিয়া একজন ত্যাগী ও সংগঠক হিসেবে পরিচিত। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, জামালপুর-৩ আসনে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট