দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার উদ্যোগে যুব সমাবেশ
ডেস্ক: Doyel tv দোয়েল টিভি
অতীতের মত এবারো মাঠ ঘাট গ্রাম গ্রামান্তরে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে ভোট ও দোয়া চেয়ে বেড়াচ্ছেন জামালপুর ১ আসনের সাবেক সফল সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ জননেতা এম রশিদুজ্জামান মিল্লাতের পরিক্ষিত দেওয়ানগঞ্জ পৌর যুবদলের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্টেশন রোড রেলওয়ে উচ্চ বিদ্যালয় মাঠে এক যুব সমাবেশে পৌর যুবদলের ৬ নং ওয়ার্ড সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সবুজ বাশারের সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন,উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জু হোসেন, যুব দলের যুগ্ন আহবায়ক ফারুক মিয়া, পৌর যুবদলের আহবায়ক আলতাব হোসেন, উপজেলা শ্রমিক দলের ফরিদ মিয়া, কৃষক দলের আবু সায়েম, মহিলা নেত্রী রোকসানা আক্তার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ – বকশিগঞ্জ আসনের বিএনপি মনোনিত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত কে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
Leave a Reply