1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুরুল হক নূরের ফেসবুক পোস্ট —আসিফকে ‘সংগ্রামের রাজনীতিতে’ স্বাগত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ পাঠিত হয়েছে

নুরুল হক নূরের ফেসবুক পোস্ট —আসিফকে ‘সংগ্রামের রাজনীতিতে’ স্বাগত

 

নিজস্ব প্রতিনিধি:

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফের রাজনৈতিক যাত্রা নিয়ে বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

 

পোস্টে নূর উল্লেখ করেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়; ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।”

 

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে আসিফ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি। নূরের ধারণা—তিনি শীঘ্রই নিজের সিদ্ধান্ত নেবেন।

 

নূর আরও বলেন, দায়িত্বে থাকলে মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠা স্বাভাবিক। বয়সের অনভিজ্ঞতা বা ম্যাচিউরিটির অভাবে আসিফেরও কিছু ভুল থাকতে পারে। তবে সংগ্রামের অবদানের সামনে সেই ভুলগুলো তুচ্ছ বলে মন্তব্য করেন তিনি।

 

স্ট্যাটাসের শেষে আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানান গণঅধিকার পরিষদের সভাপতি।

 

নূরের এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আসিফের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, নির্বাচনী পরিকল্পনা ও দলগত সিদ্ধান্ত নিয়ে নতুন জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট