1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল ও টুলির মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত

  • প্রকাশের সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ পাঠিত হয়েছে

মোটরসাইকেল ও টুলির মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত

জামালপুর প্রতিনিধি

 

ঢাকা টু রৌমারী মহাসড়কে জামালপুর দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ারচর এলাকায় আজ বিকেলে ঘটলো এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি মোটরসাইকেল রৌমারীর দিকে যাচ্ছিল। বেলুয়ারচর কাজীবাড়ির সামনে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি টুলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে দেখেন—দুমড়ে-মুচড়ে পড়ে আছে মোটরসাইকেলটি, আর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছেন দুই যাত্রী। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় টুলির চালক। তবে স্থানীয়রা ধাওয়া করে টুলির হেলপারকে আটক করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণহীন গতিতে চলছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে যায়—জীবন, পরিবার আর স্বপ্ন থেমে যায় এক প্রচণ্ড আঘাতে।

 

আহতদের একজন হামিদুর রহমান, রৌমারীর তুরা স্থলবন্দর এলাকার বাসিন্দা। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, সড়কে অতিরিক্ত গতি, অসচেতনতা এবং নিয়ম না মানার প্রবণতা বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা

আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট