1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সানন্দবাড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশের সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭ পাঠিত হয়েছে

সানন্দবাড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

 

নিজস্ব প্রতিনিধি:

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

 

সানন্দবাড়ি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সাথে চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সানন্দবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় এবং প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম মাস্টার।

এ সময় আরও বক্তব্য দেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান, মো. আরজান আলী, মো. শফিকুল ইসলাম, মো. শহিদুর রহমান, মো. বাবুল আক্তার, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল হাশেম মাস্টার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। সত্য প্রকাশের পথে যেকোনো বাধা-বিপত্তিতে ইউনিয়ন বিএনপি সাংবাদিকদের পাশে থাকবে।” তিনি প্রেসক্লাবের উন্নয়নেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—

মো. নজরুল ইসলাম (দৈনিক বাংলা), মো. রশিদুল আলম (আজকের জামালপুর), মো. রিয়াদ হাসান (দেশটিভি), মো. ফরহাদ রেজা (দৈনিক আলোকিত প্রতিদিন), মো. হারুন অর রশীদ (দশানী২৪), মো. ফরিদুল ইসলাম (গণকন্ঠ), আনোয়ার হোসেন রুবেল (রুদ্রবাংলা), মো. ফয়জুর রহমান (মানবজমিন), মো. জিয়াউর রহমান (প্রতিদিনের চিঠি), মো. রামু মিয়া (দৈনিক স্বাধীন সময়) ও এডমিন Doyel TV দোয়েল টিভি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট