1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী লিটন মিয়া

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪২ পাঠিত হয়েছে

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী লিটন মিয়া মনোনীত

 

জামালপুর প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার অংশ হিসেবে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে মো. লিটন মিয়া বি.এ-কে মনোনীত করেছে দলটি।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর থেকে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করেন।

 

দীর্ঘদিন ধরে মো. লিটন মিয়া জামালপুর জেলা যুব অধিকারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড, গণসংযোগ, তরুণদের সংগঠিতকরণসহ দলীয় নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে এলাকায় তিনি পরিচিত মুখ।

 

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক দক্ষতা, এলাকা ভিত্তিক জরিপ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ভিত্তিতে তাকে জামালপুর-৩ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পরেই মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

 

মনোনয়ন পেয়ে মো. লিটন মিয়া বলেন, “এই আসনে আমার আরও দুইজন যোগ্য সহকর্মী ছিলেন। আমরা সবাই একই দলের কর্মী। সবাইকে সঙ্গে নিয়েই তারুণ্যের নেতৃত্বে একটি ইতিবাচক ও অগ্রগতিমুখী বাংলাদেশ গড়তে চাই। জনগণই আমাদের শক্তি, তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

 

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, দ্বিতীয় ধাপে ঘোষিত প্রার্থীদের অধিকাংশই তরুণ ও নতুন নেতৃত্ব থেকে উঠে এসেছেন। এতে রাজনীতিতে নতুন উদ্যম ও পরিবর্তনের সুযোগ তৈরি হবে বলে তারা মনে করেন। তাদের মতে, লিটন মিয়ার মনোনয়ন ঘোষণায় জামালপুর-৩ আসনে নির্বাচনী মাঠ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট