দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ডেস্ক: doyel tv দোয়েল টিভি
মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে বিএনপির কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনুয়ার হোসেন আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মন্ডল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাসকিন আহমেদ ফাহিম, সাধারণ সম্পাদক সাব্বির হাসান সন্ধান পাররামরামপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ফারুক সদস্য সচিব মিস্টার আলি পাররামরামপুর ইউনিয়ন জাসাসের আহ্বায়ক ফরিদুল ইসলাম সদস্য সচিব ওহেদুল ইসলাম পাররামরামপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক বিপ্লবসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply