1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর -১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী জনসভা  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন

জামালপুর -১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী জনসভা 

  • প্রকাশের সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ পাঠিত হয়েছে

জামালপুর -১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী জনসভা

 

ডেস্ক: doyel tv দোয়েল টিভি

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে বিশাল গাড়ি বহর রওনা হয়েছে।

শনিবার (৭ই ফেব্রুয়ারি ) পাররামরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিএনপির নেতা সাহিদুল ইসলাম সাহেদ (উহাব)-এর নেতৃত্বে বিশাল গাড়ির একটি বহর বকশীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। গাড়ি বহরে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, এম রশিদুজ্জামান মিল্লাত একজন পরীক্ষিত, ত্যাগী ও জনগণের নেতা। তাঁকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। এই জনসভা জনগণের ব্যাপক উপস্থিতিতে সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গাড়ি বহরটি যাওয়ার সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিএনপির বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট