আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত
ডেস্ক: doyel tv দোয়েল টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকে ৭নং ওয়ার্ড কেন্দ্র কমিটির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে শত শত ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষি সহায়তা ও কৃষি উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তারা আশ্বাস দেন।
বৈঠকটি সঞ্চালনা করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম পল্টন।
উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply