দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
ডেস্ক: doyel tv দোয়েল টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্যাপারী পাড়াগ্রামে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগরের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব জহুরুল হক এবং উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোতালেব মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন দুলাল, পাররামরামপুর ছাত্রদলের সভাপতি তাসকিন আহমেদ ফাহিম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ইসলাম, সাবেক পাররামরামপুর ইউনিয়ন যুব দলের ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম চান্দু, পাররামরামপুর ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান এবং পাররামরামপুর ইউনিয়ন জাসাসের সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের ঐক্য ও সচেতনতা অত্যন্ত জরুরি। তাঁরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ তাঁদের পছন্দের সরকার গঠন করতে পারে এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারে। বক্তারা আরও বলেন, জনগণ যত বেশি ভোট প্রদান করবে, তত বেশি উন্নয়নের পথ সুগম হবে এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির ঘোষিত কর্মসূচি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply