দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ডেস্ক: doyel tv দোয়েল টিভি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রবাসী সমাজসেবক মোঃ মনিরুজ্জামান বাবুর পক্ষ থেকে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া ভূমি অফিস সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোঃ জাকিউল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম মিয়া জে.কে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের মানুষের কথা ভাবা সত্যিই প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম সওদাগর এবং সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই সময়ে প্রবাসীদের এমন সহযোগিতা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সোহেল রানা মন্ডল। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply