1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সৌজন্য সাক্ষাৎ করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী 

ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন

  • প্রকাশের সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫ পাঠিত হয়েছে

ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন

 

শরিফ মিয়া (জামালপুর )

 

জামালপুর ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ছড়িয়ে পড়লে থানা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় থানা মার্কেটসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ভয়ে এদিক-ওদিক দৌড়াতে থাকে।

জানা যায়, গত ১৬ জানুয়ারি রাতে পৌর শহরের বেপারী পাড়া গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩১ হাজার ২৫ কেজি পলিথিন উদ্ধার করে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উদ্ধারকৃত এসব পলিথিন সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ও যৌথ বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পলিথিন পোড়ানোর এক পর্যায়ে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট