পাররামরামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাসকিন আহমেদ ফাহিম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম ফর্সা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাররামরামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সন্ধান। এছাড়াও উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভার্চুয়ালি দোয়া মাহফিলে যুক্ত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজিব।
দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাররামরামপুর ইউনিয়ন শাখা।
দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply