1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার -০১ 

  • প্রকাশের সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ পাঠিত হয়েছে

দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার -০১

 

নিজস্ব প্রতিনিধি

 

জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ জামালপুরের একটি দল দেওয়ানগঞ্জ থানাধীন পাথরেরচর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বসতবাড়ির আঙিনায় রাখা খড়ের পালার ভেতর থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।

ডিবি-২ জামালপুরের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. পলাশ মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবি-২ এর ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট