1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিটন মিয়া

  • প্রকাশের সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ পাঠিত হয়েছে

জামালপুর-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিটন মিয়া

 

ডেস্ক: doyel tv দোয়েল টিভি

 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লিটন মিয়া বি.এ। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) মেলান্দহ উপজেলা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

লিটন মিয়া বর্তমানে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিন, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী নূরনবী ইসলাম নুর, মেলান্দহ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সবুজ শেখ এবং মেলান্দহ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রাফি ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লিটন মিয়া বলেন, “আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, যুব সমাজের অধিকার এবং মানুষের ন্যায্য দাবি আদায়ে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

এসময় জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিন বলেন, “আমি নিজেও এই আসনের একজন প্রার্থী ছিলাম। কিন্তু মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি, আমার চেয়ে লিটন মিয়ার জনপ্রিয়তা ও সমর্থন বেশি। তাই দলীয় স্বার্থে আমি সরে দাঁড়িয়েছি।”

জানা গেছে, লিটন মিয়া গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়ে জামালপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট