1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ পাঠিত হয়েছে

দেওয়ানগঞ্জে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 

জামালপুর প্রতিনিধি মোঃ রামু মিয়া

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের এম এম মেমোরিয়াল ডিগ্রি কলেজে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪তম বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মুন্নাফ। ক্যাম্পের কার্যক্রমের সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক মোঃ শামীম মিয়া।

 

চক্ষু ক্যাম্পে মোট ৮৬ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ২০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ৪ জন রোগীকে সানি অপারেশনের জন্য জামালপুর ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ৬২ জন রোগীকে স্বল্প মূল্যে চক্ষু ড্রপ সরবরাহ করা হয়।

 

সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিয়মিতভাবে এমন চক্ষু ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। মানবিক এ উদ্যোগকে এলাকাবাসী আন্তরিক প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট