1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভুক্তভোগী তিন ভাইবোন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন,

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৩ পাঠিত হয়েছে

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

জামালপুর,প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে এক বাবার বিরুদ্ধে নিজের সন্তানদের কষ্টার্জিত অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তিন ভাইবোন।

মঙ্গলবার সকালে উপজেলার তারাটিয়া বাজারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ভুক্তভোগী আরিফুল ইসলাম, তার ভাই আতিক এবং বোন সিনহা আক্তার।

 

আরিফুল ইসলাম জানান, জীবিকার তাগিদে তিনি ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। দীর্ঘ নয় বছরের পরিশ্রমে উপার্জিত প্রায় ৯০ লাখ টাকা তিনি তাঁর বাবা হাসমত আলীর ব্যাংক একাউন্টে পাঠান। ওই টাকা দিয়ে তাঁর নামে জমি কেনা ও বাড়ি নির্মাণের কথা বলেন তাঁর বাবা। কিন্তু দেশে ফিরে এসে তিনি জানতে পারেন, তাঁর কষ্টার্জিত টাকাগুলো বাবার হাতে নয়, অন্য নারীর পেছনে ব্যয় করা হয়েছে।

 

আরিফুল বলেন, “আমার কষ্টের টাকায় বাবা বাড়ি-জমি করার কথা বলেছিলেন। অথচ তিনি সেই টাকা অন্যত্র খরচ করেছেন এবং এখন আমাদের বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছেন।”

 

তিনি আরও জানান, প্রবাস থেকে দেশে ফেরার পর বাবার কাছে হিসাব চাইলে বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁর ও ছোট ভাইয়ের নামে মিথ্যা মামলা দায়ের করেন। বর্তমানে তিন ভাইবোন ও তাঁদের মা মানসিকভাবে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন।

 

আরিফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর বাবা এখন তাঁদের হয়রানি ও ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দিচ্ছেন। এমনকি তিনি যাতে পুনরায় প্রবাসে যেতে না পারেন, সেজন্যও নানা ষড়যন্ত্র করছেন।

 

ভুক্তভোগী তিন ভাইবোন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন,

“আমরা ন্যায়বিচার চাই। আমাদের কষ্টার্জিত টাকার হিসাব চাই। বাবার প্রতারণা ও মিথ্যা মামলার হাত থেকে যেন রক্ষা পাই।”

 

তাঁরা প্রতারক বাবার অপকর্মের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট