1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে প্রবাসী মোঃ মনিরুজ্জামান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  ইসলামপুরে কৃষকদের অংশগ্রহণে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের মাঠ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  তারাটিয়া সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ পলিথিন পোড়ানোর সময় আগুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাররামরামপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ পাঠিত হয়েছে

দেওয়ানগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

নিজস্ব প্রতিনিধি : দেওয়ানগঞ্জ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকাল ২টায় ইউনিয়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জনাব মঞ্জু হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলাউদ্দিন আল মামুন।

 

সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ ললু মন্ডল। প্রধান বক্তা ছিলেন দেওয়ানগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জনাব মোঃ দেওয়ান আলতাফ, বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব জনাব মোঃ ফারুক আহমেদ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সোহানোর রহমান সাইদুর এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম পল্টন

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব দলের সহ সভাপতি আরিফ সহ যুব দল ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন

 

 

বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের প্রেরণার উৎস।”

 

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় এ আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট